মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি; পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
Printed on: September 29, 2026
September 29, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

Published: September 29, 2026 at 12:27 PM
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

 

বাংলাদেশসহ বিশ্বের ২০ দেশ থেকে আমদানি করা বিশেষ ওষুধে ১’শ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি বিআইএস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্ক সুবিধার জন্য ২০টি দেশ ও অঞ্চলকে তালিকাভুক্ত করে। শূন্য শুল্কের আওতায় পড়বে বিভিন্ন ধরনের বিশেষায়িত ওষুধ। এর মধ্যে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তরস থেকে তৈরি চিকিৎসা, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট রয়েছে। এ ছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত কিছু পণ্যও এই ছাড়ের আওতায় থাকবে। এসব পণ্যের উৎপাদনে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও ছাড় পেতে পারে।