সৌদি
আরবের লোহিত সাগর উপকূলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দর রক্ষায় দেশটিতে সামরিক সদস্য, রাডার ব্যবস্থা ও প্রতিরক্ষা সরঞ্জাম
পাঠাবে ফ্রান্স। টিএফ-১ ও ফ্রান্স-২ টেলিভিশন চ্যানেলকে
দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি
প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ কথা জানান।
ম্যাক্রোঁ বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছে। আমরা সামরিক সরঞ্জাম—সৈন্য, রাডার ব্যবস্থা এবং প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাব। কোনো সংঘাতে অংশ নেওয়ার জন্য নয়, বরং এই স্থাপনাটি রক্ষা
করার জন্য। ফ্রান্সের এই উদ্যোগের অন্যতম
লক্ষ্য হলো তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করা।