মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে ৩০ হাজারেরও বেশি মানুষকে রাজনৈতিক কারণে আটক করা হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এক প্রতিবেদনে এমন অভিযোগ তুলেছে। এইচআরডাব্লিউ জানিয়েছে, আটককৃত রাজনৈতিক বন্দিদের মধ্যে নোবেলজয়ী সাবেক নেত্রী অং সান সু চি-সহ ছয় হাজার ৬০০ জনেরও বেশি নারী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরো বলা হয়, সেই ছয় হাজার ৬০০ জনের মধ্যে ৬৪০ জন শিশু। নারী বন্দিরা ব্যাপক নির্যাতন, যৌন সহিংসতা এবং চিকিৎসায় মৃত্যু-ঝুঁকি সৃষ্টি করতে পারে এমন অবহেলার শিকার হচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। এইচআরডাব্লিউর এশিয়া বিষয়ক উপ-পরিচালক ব্রায়োনি লাউ জানান, ‘‘মিয়ানমারে রাজনৈতিক বন্দি হিসেবে আটক নারীরা সেখানকার কারাগার ব্যবস্থার খুব উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন৷ বন্দিদের ভোগান্তি ও অবহেলা সেখানে ইচ্ছাকৃত এবং নিত্যনৈমিত্তিক ঘটনা৷’’
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
আন্তর্জাতিক
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর ৩০ হাজারের বেশি আটক
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026