বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

Published: September 24, 2026 at 11:03 AM
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

আফগানিস্তানের আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির ১০টি স্থানে এই হামলা চালানো হয়। তালেবান সরকারের দাবি, এই হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।  পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, গতকাল বুধবার আফগান সীমান্ত থেকে পাকিস্তানের দিকে একাধিক ড্রোন ছোঁড়া হয়। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে চিহ্নিত করে ধ্বংস করে দেয়। পরবর্তীতে ওই হামলার জবাবেই আফগানিস্তানের ১০টি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল বিমান ও ড্রোন হামলা চালানো হয়। তিনি সতর্ক করে দেন, তালেবান সরকারের যেকোনো ধরণের উস্কানিমূলক পদক্ষেপের এবার কড়া জবাব দেওয়া হবে। অন্যদিকে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার পাকিস্তানের দিকে কোনো ড্রোন ছোঁড়ার কথা পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি জানান, কান্দাহার, পাক্তিয়া ও খোস্ত প্রদেশে এই বিমান হামলাগুলো চালানো হয়েছে। এই ঘটনাকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও শত্রুতাপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, এই ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে তালেবান উপযুক্ত ও কড়া জবাব দেবে।