বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
বিনোদন
বিনোদন

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

Published: September 24, 2026 at 11:39 AM
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

সন্তান জন্ম দেওয়ার পর সাবেক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। টানা কয়েক মাস ধরে তার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ থামছেই না। সম্প্রতি আম্বানি পরিবারের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর তা যেন আরও রূপ নেয় সাইবার বুলিংয়ে। তবে নীরব না থেকে প্রাক্তনের পক্ষে প্রকাশ্য মঞ্চেই আওয়াজ তুলেছেন বলিউড ভাইজান সালমান খান। 'বিগ বস'-এর মঞ্চে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে নেটপাড়ার ট্রলারদের কড়া জবাব দেন তিনি। আর এই ইস্যুতে অতীতের সব তিক্ততা ভুলে সলমনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিবেক ওবেরয়। দুই দশক আগে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইকে কেন্দ্র করে সালমান খান ও বিবেক ওবেরয়ের দ্বন্দ্বের বিষয়টি মায়ানগরীর বহুল আলোচিত ঘটনা।  ২০০৩ সালে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে সালমানের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনেছিলেন বিবেক। এরপর থেকেই তাদের সম্পর্কের চরম অবনতি ঘটে, যা বিবেকের ক্যারিয়ারেও বড় প্রভাব ফেলেছিল বলে মনে করেন সিনেমাপ্রেমীরা। তবে ২০২৬ সালে এসে সময়ের চাকা ঘুরল ভিন্ন মোড়ে। ক্যাটরিনাকে নিয়ে চলা ট্রলিংয়ের জবাবে সলমনের অনড় অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বিবেক। 


সম্প্রতি 'ক্যান্সার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশন' আয়োজিত একটি সচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে সালমানের প্রতিবাদের প্রসঙ্গ উঠতেই বিবেক বলেন, ‘ট্রলিং একটি অত্যন্ত ক্ষতিকর মানসিকতা। এ জাতীয় নেতিবাচক চর্চা থেকে সবার দূরে থাকা উচিত। জীবনে ইতিবাচক অনেক সুন্দর কাজ করার আছে, অযথা কেন আমরা কারও ব্যক্তিগত জীবন বা শারীরিক গঠন নিয়ে মন্তব্য করব?’ অতীতে অম্লমধুর সম্পর্ক থাকলেও, নারী ও সহকর্মীর প্রতি সম্মান প্রদর্শনের এই ইস্যুতে এক কাতারে দাঁড়িয়েছেন বলিউডের তারকারা। সালমানের এই প্রতিবাদ এবং প্রাক্তনের পুরোনো তিক্ততা ভুলে পাশে দাঁড়ানোর ঘটনাকে ইতিবাচক চোখেই দেখছেন ভক্ত ও বিনোদন বিশ্লেষকেরা।