অঙ্কন কুমার ও সানজিদা মাহমুদ নন্দিতা দুজনেই কোক স্টুডিও বাংলার পরিচিত মুখ। নন্দিতা জনপ্রিয়তা পেয়েছেন ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘বুলবুলি’ দিয়ে; আর অঙ্কন নিজেকে চিনিয়েছেন ‘লং ডিসটেন্স লাভ’ দিয়ে। এবার তারা দুজন আসছেন একসঙ্গে। নতুন গান ‘মথুরা’ প্রকাশিত হতে যাচ্ছে আজ সন্ধ্যায়। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অঙ্কন ও নন্দিতা। গানের কথা ও সুর করেছেন অঙ্কন। আর সংগীতায়োজনে শুভেন্দু দাস শুভ। যিনি এই দুই শিল্পীর আগের গানগুলোর সংগীতায়োজনও করেছিলেন। ‘মথুরা’ কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের পঞ্চম গান। এর আগে ২০ আগস্ট প্রকাশিত হয়েছিল চতুর্থ গান ‘মুল্লুক’। সেটি করেছে ব্যান্ড ‘মেঘদল’। চা শ্রমিকদের শতবর্ষ পুরনো এক রক্তাক্ত ইতিহাস এবং তাদের সংগ্রাম নিয়ে গানটি বেঁধেছিলেন ‘মেঘদল’-এর ভোকাল ও গীতিকার শিবু কুমার শীল। এবারের ‘মথুরা’ গানটি ভালোবাসা ও সম্পর্কের গল্প বলবে। গান প্রকাশের আগে বিস্তারিত জানাতে অপারগ সংশ্লিষ্টরা। তাই শ্রোতারা রয়েছেন অপেক্ষায়।
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
বিনোদন
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026