বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
বিনোদন
বিনোদন

সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ

Published: September 24, 2026 at 11:32 AM
সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ

বলিউডের অভিনেতাদের মধ্যে সম্পদের হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্ত শাহরুখ। তাঁর সম্পদের অন্যতম অংশজুড়ে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টস। হুরুনের তালিকায় শাহরুখের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ৩ হাজার কোটি রুপি সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। আর ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় রয়েছেন হৃতিক রোশন। তবে শীর্ষস্থান ধরে রাখলেও গত এক বছরে শাহরুখ খানের সম্পদ কমেছে। ২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। সেই হিসাবে এক বছরে তাঁর সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। এর আগে চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি।