রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
September 20, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

তাল দিয়ে নরম তুলতুলে কেক বানাবেন যেভাবে

Published: September 20, 2026 at 10:53 AM
তাল দিয়ে নরম তুলতুলে কেক বানাবেন যেভাবে

মৌসুমি ফল তাল দিয়ে পিঠাপুলি থেকে শুরু করে নানা ধরনের মজার খাবার তৈরি করা যায়। তালের স্বাদে নরম, স্পঞ্জি কেকও হতে পারে ব্যতিক্রমী আয়োজন। সহজ উপকরণে ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই কেক। যেভাবে বানাবেন-

১. শুকনা উপকরণ প্রস্তুত করুন

এক কাপ ময়দা, এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ, এক চা চামচ বেকিং পাউডার ও এক-চতুর্থাংশ চা চামচ লবণ একসঙ্গে ভালোভাবে চেলে নিন। এতে কেকের ব্যাটার আরও মসৃণ হবে।


২. ডিমের মিশ্রণ তৈরি করুন

অন্য একটি পাত্রে দুটি ডিম, স্বাদমতো চিনি ও এক-তৃতীয়াংশ কাপ তেল নিন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।ক্যালেন্ডার অ্যাপ বাছুন


৩. এবার মেশান তালের পিউরি

ডিমের মিশ্রণে আধা কাপ তালের পিউরি যোগ করুন। এরপর ভালোভাবে মিশিয়ে নিন, যাতে তালের পিউরি পুরো মিশ্রণের সঙ্গে একাকার হয়ে যায়।


৪. তৈরি করুন কেকের ব্যাটার

চেলে রাখা ময়দার মিশ্রণ অল্প অল্প করে ডিমের মিশ্রণে দিন। ধীরে ধীরে মিশিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটার বেশি ঘন হয়ে গেলে প্রয়োজনমতো সামান্য পানি বা বাটার মিল্ক দিতে পারেন।


৫. মোল্ডে ঢালুন

কেকের মোল্ডে সামান্য তেল ব্রাশ করে অল্প ময়দা ছড়িয়ে দিন। এরপর তৈরি করা ব্যাটার মোল্ডে ঢেলে সমান করে নিন।


৬. বেক করে নিন

আগে থেকে প্রস্তুত করা ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৫ থেকে ৪০ মিনিট বেক করুন। কেক ভালোভাবে হয়েছে কি না, কাঠি ঢুকিয়ে দেখে নিতে পারেন। কাঠি পরিষ্কার বের হলে বুঝবেন কেক তৈরি।


৭. ঠান্ডা করে পরিবেশন

কেক তৈরি হয়ে গেলে ওভেন থেকে বের করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরপর পছন্দমতো কেটে পরিবেশন করুন নরম ও তুলতুলে তালের কেক। বিকেলের চা কিংবা অতিথি আপ্যায়নে এই কেক হতে পারে দারুণ সংযোজন।