বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 12, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

Published: September 12, 2026 at 01:43 PM
গোমস্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান


ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে গোমস্তাপুরে মশক নিধন অভিযান, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানকালে পৌরসভার বিভিন্ন গুরুত্বর্পূণ এলাকা ও বাসাবাড়ির আশপাশে ফগার এবং স্প্রে মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ ছিটানো হয়। একই সাথে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, পাত্রে জমে থাকা পানি অপসারণ এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করা হয়। এছাড়া ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমাসহ উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

মশক নিধন অভিযানকালে জানানো হয়, ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা ও আশপাশ সবসময় পরিষ্কার রাখা এবং কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন।