গোমস্তাপুরে দৈনিক সমকাল পত্রিকার পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়। আজ বিকেলে উপজেলা সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জয়ী আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়। তারা আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশের গোমস্তাপুর শাখার সভাপতি মোরশেদুল ইসলাম সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এবং বিতর্ক প্রতিযোগিতার অন্যতম বিচারক সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম। প্রতিযোগিতায় গোমস্তাপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 10, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026