বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 06, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে অনুমোদনবিহীন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, যুবকের কারাদণ্ড

Published: September 06, 2026 at 12:23 PM
গোমস্তাপুরে অনুমোদনবিহীন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, যুবকের কারাদণ্ড

গোমস্তাপুরে অনুমোদনবিহীন ১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় রাব্বানী নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতরাতে রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় অবস্থিত রাব্বানীর দোকানে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেওয়া হয়। আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান। আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে গতরাতে রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় রাব্বানীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে অনুমোদনবিহীন ১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

পরে অনুমোদনবিহীন ভেজাল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে রাব্বানীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযানে গোমস্তাপুর থানা পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান বলেন, অনুমোদনবিহীন ও ভেজাল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে আইন অনুযায়ী রাব্বানীকে সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।