শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে চান খাদ্যতালিকায় যোগ করুন ৫খাবার চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সন্তানদের জন্য দেয়া হলো ১১ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ৫ দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে কাব স্কাউটারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ৫ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৮ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের তিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত পণ্য পরিবহনে ডাক বিভাগের রেকর্ড ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Printed on: September 05, 2026
September 05, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে চান খাদ্যতালিকায় যোগ করুন ৫খাবার

Published: September 05, 2026 at 03:14 PM
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে চান খাদ্যতালিকায় যোগ করুন ৫খাবার

সাধারণ খাদ্যাভ্যাস অন্ত্রের স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ রাখে। দৈনন্দিন কিছু খাবার হজমতন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। ফার্মেন্টেড খাবার থেকে শুরু করে ফাইবারযুক্ত ডাল, নির্দিষ্ট কিছু ফল অন্ত্র-বান্ধব খাদ্যতালিকায় উপকারী সংযোজন হতে পারে। ভারতীয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি সম্প্রতি ইনস্টাগ্রাম ভিডিওতে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার জন্য পাঁচটি খাবারের কথা জানিয়েছেন। এই তালিকায় রয়েছে দই, ফার্মেন্টেড খাবার, হালকা কাঁচা কলা, পেঁপে এবং ফাইবারযুক্ত ডাল। এসব খাবারের প্রত্যেকটিই অন্ত্রকে ভিন্ন ভিন্ন উপায়ে সহায়তা করে।


দই এবং অন্যান্য ফার্মেন্টেড দুগ্ধজাত খাবার

ডা. শেঠির প্রথম পছন্দ হলো দই এবং বাটারমিল্ক। তিনি ব্যাখ্যা করেন, প্রাকৃতিকভাবে গাঁজানো এই খাবারগুলিতে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা অন্ত্রের মাইক্রোবায়োমের বৈচিত্র্য বাড়াতে সাহায্য করে। এই গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের মতে, এসব খাবার বুকজ্বালা এবং পেট ফাঁপার মতো হজম সংক্রান্ত সমস্যা কমাতেও সাহায্য করতে পারে।


অন্ত্রের মাইক্রোবায়োমের জন্য ফার্মেন্টেড 

 টক দই, পান্তা ভাত, অতিরিক্ত তেল-মসলা ছাড়া ঘরোয়া আচার  ভালো ব্যাকটেরিয়ার উৎস। এছাড়া কিমচি ও সর্কআউট বাঁধাকপি বা অন্যান্য সবজি গাঁজন করে তৈরি এই খাবারগুলোতে প্রচুর মাইক্রোবিয়াল বৈচিত্র্য থাকে। ডা. শেঠি বলেন, ফার্মেন্টেশন বা গাঁজন প্রক্রিয়া শ্বেতসারকে আংশিকভাবে ভেঙে দেয়, যা নির্দিষ্ট পুষ্টি উপাদানের সহজলভ্যতা বাড়ায় এবং অন্ত্রের স্বাস্থ্যকর মাইক্রোবায়োমকে সহায়তা করে।


হালকা কাঁচা কলায় রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে

অন্ত্রের স্বাস্থ্যের জন্য ডা. শেঠির খাদ্যতালিকায় হালকা কাঁচা কলা রাখার পরামর্শ দিয়েছেন। পুরোপুরি পাকা নয়-এমন কলাগুলোতে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে, যা কোলনের উপকারী ব্যাকটেরিয়ার জন্য জ্বালানি হিসেবে কাজ করে। তিনি ব্যাখ্যা করেন , এই প্রক্রিয়াটি বিউটিরেটের মতো শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করতে সাহায্য করে, যা কোলনের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।


পেঁপে হজমে সহায়তা করতে পারে

পেঁপেতে প্যাপেইন নামক একটি এনজাইম রয়েছে, যা প্রোটিন হজমের সাথে জড়িত। ডা.শেঠি বলেন, প্যাপেইন প্রোটিন হজমে এবং মলত্যাগকে সহজ করতে সাহায্য করতে পারে। তিনি আরও উল্লেখ করেন,পেঁপে কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করতে পারে।


আঁশযুক্ত শিম জাতীয় খাবার 

আঁশযুক্ত শিম জাতীয় খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। যার মধ্যে রয়েছে ছোলা, মসুর ডাল এবং শিম। ডা.শেঠির মতে, এই খাবারগুলো প্রিবায়োটিক হিসেবে কাজ করে এবং শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার খাদ্য যোগায়। এই ব্যাকটেরিয়াগুলো আবার অন্ত্রের সুরক্ষা প্রাচীরের কার্যকারিতাকে সহায়তা করে। সূত্র: ইন্ডিয়াটিভি