বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 05, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

রহনপুরে চক্ষু হাসপাতালের উদ্বোধন

Published: September 05, 2026 at 01:31 PM
রহনপুরে চক্ষু হাসপাতালের উদ্বোধন


গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত চক্ষু হাসপাতাল রহনপুর উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রহনপুরের বেগুনবাড়িতে এই উপকেন্দ্রটির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি নজরুল ইসলাম। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় সভায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ মেহেদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল হামিদ, নিউ অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলামসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, রহনপুরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উপকেন্দ্র চালুর ফলে গোমস্তাপুরসহ আশপাশের উপজেলার মানুষের জন্য চোখের চিকিৎসা ও বিভিন্ন চক্ষুসেবা পাওয়া সহজ হবে।স্থানীয়ভাবে চক্ষু রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় কমে আসবে বলে তারা জানান।