আবুধাবি ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশন (ADIHEX) ২০২৬-এর নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে একটি বিরল সাদা বাজপাখি। ‘আল্ট্রা হোয়াইট পিওর গির গারমুশা’ প্রজাতির পাখিটির দাম উঠেছে ১৫ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৬ লাখ ৬ হাজার টাকা। এবারের প্রদর্শনীর নিলামে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাজপাখি। যুক্তরাষ্ট্রের মার্ক মগলিচ ফার্মে প্রজনন করা পাখিটির ওজন প্রায় এক কেজি। এর দৈর্ঘ্য ও প্রস্থ দুটিই ১৬.৫ ইঞ্চি। সম্পূর্ণ সাদা পালক ও শারীরিক গঠনের বিশেষ বৈশিষ্ট্যের কারণে নিলামে পাখিটি ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। আয়োজক আবুধাবি ন্যাশনাল এক্সিবিশনস কোম্পানির (ADNEC) ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও হুমাইদ মাতার আল ধাহেরি বলেন, এই রেকর্ডমূল্যের বিক্রি এক্সিবিশনটির আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি বাজপাখি পালন ও শিকারের ঐতিহ্য সংরক্ষণে আবুধাবির ভূমিকারও প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আমিরাতি ঐতিহ্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 31, 2026
লাইফস্টাইল
৫ কোটি টাকায় বিক্রি হলো বিরল ‘সাদা বাজপাখি’
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026