রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
August 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

আলোর পাঠশালায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Published: August 09, 2026 at 02:18 PM
আলোর পাঠশালায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মাতৃভাষায় কবিতা আবৃত্তি, নাচ-গান ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায়  আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।  


‘আদিবাসী ধাত্রীদের সম্মান জানাই, জীবন ও সুস্থতা সুরক্ষা করি’- প্রতিপাদ্যে রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বন্ধুসভার সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান অর্পিতার সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুরমু, শিক্ষকদের মধ্যে সাঁওতাল সম্প্রদায়ের নীলমনি কিসকু, মুন্ডা সম্প্রদায়ের উজ্জল পাহান, কোল সম্প্রদায়ের নির্মল কোল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক বিমল হাঁসদাক্।  


এর আগে বিভিন্ন শ্রেণীর কোল শিক্ষার্থীরা মাতৃভাষায় কবিতা আবৃত্তি করে। সাঁওতালি ভাষায় গান পরিবেশন করেন সহকারী শিক্ষক ট্রেম হাসদা। কোল ভাষায় গান গেয়ে নাচ করে কোল শিক্ষার্থীরা।