দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর পথে ভারত থেকে কাঁচামরিচ আমদানী শুরু হয়েছে। গতকাল ভারতের পশ্চিমবঙ্গের মহদিপুর স্থলবন্দর হয়ে সোনামসজিদে ১২টি ট্রাকে ৩৫ মেট্রিক টন কাঁচামরিচ আমদানী হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারি বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। দীঘদিন পর সোমবারই আমদানী শুরু হবার কথা জানিয়ে ওই বন্দর কর্মকর্তা বলেন, কাঁচামরিচ আমদানীর আরও এলসি খোলা হয়েছে। ফলে আমদানী অব্যহত থাকবে বল আশা করা হচ্ছে। এদিকে সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উপ-পরিচালক কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং ঢাকা এখন পর্যন্ত সোনামসজিদ বন্দরের জন্য আমদানীকারকদের ৭৭টি আমদানী অনুপতিপত্রের (আইপি- ইমপোর্ট পারমিশন) বিপরিতে ভারত থেকে ২৮ হাজার ৯৫০ মে.টন কাঁচামরিচ আমদানীর অনুমতি প্রদান করেছে। আরও অনুমতি প্রদান অব্যহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাসপাতালে ১৫৬১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবি, ভারতে ভেসে যাওয়া ১০ জনকে উদ্ধার বিএসএফের
Printed on: September 13, 2026
August 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ
সোনামসজিদ স্থলবন্দর পথে ভারত থেকে আসল ৩৫ টন কাঁচামরিচ
সর্বশেষ খবর
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
Sep 13, 2026
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
Sep 13, 2026