রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
July 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত

Published: July 28, 2026 at 12:39 PM
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার চাঁপাই-পলশায় অবস্থিত রেডিও মহানন্দার অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির পরিচালক রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্সসহ রেডিওর কর্মী স্বেচ্ছাসেবকবৃন্দ। সভায় রেডিওর চলমান অনুষ্ঠানমালা, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রোড়পত্র অনুষ্ঠানের পরিকল্পনা, রেডিও মহানন্দার ব্যবহৃত সরঞ্জাম নতুন কর্মী নিয়োগসহ সম্প্রচারিত অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় কর্মী স্বেচ্ছাসেবকদের আরো মনোযোগী হবার আহ্বান জানান স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।