রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
July 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ

Published: July 28, 2026 at 12:04 PM
বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ

দর উপজেলায় বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাববিস্তারকারী সেক্টর গ্রুপ অংশীজনদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রানীনগর দাখিল মাদ্রাসায় স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (ঝঝইঈ) প্রকল্প-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রানীনগর দাখিল মাদ্রাসার সুপার নেজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী সুপার হাসান আলী, এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আজিজুল হক এবং চাঁপাইনবাবগঞ্জ এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম -ল। সংলাপে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা আরও বলেন, শিশুর অধিকার নিশ্চিত করতে হলে তাকে বিদ্যালয়ে ধরে রাখতে হবে, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং নিরাপদ সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। সময় শিশুর নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ঘরবাড়ি আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, কিশোর-কিশোরী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সংলাপে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ শিশু নির্যাতন প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।