বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
May 10, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

রাতে হঠাৎ পায়ের পেশিতে টান লাগলে কী করবেন

Published: May 10, 2026 at 12:21 PM
রাতে হঠাৎ পায়ের পেশিতে টান লাগলে কী করবেন

অনেকেরই মাঝরাতে পেশিতে টান ধরে ঘুম ভেঙে যায়। পা সোজা করতেই পারেন না। বেশিরভাগ মানুষই মনে করেন পানি কম খেলেই এই সমস্যা হয়। ডিহাইড্রেশন ছাড়াও পেশিতে টান ধরার পিছনে আরও অন্য কারণ থাকতে পারে। কোন কোন কারণে পায়ের পেশিতে টান ধরে এবং টান ধরলে কী করা উচিত তা জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’র এক প্রতিবেদনে। 


যেসব কারণে পেশিতে টান ধরে

মেডিসিন বিশেষজ্ঞ রুদ্রজিৎ পাল জানান, পেশিতে আঘাত লাগলে অনেক সময়ে এই ধরনের সমস্যা হয়। তবে অনেক সময় কোনও রকম চোট-আঘাত ছাড়াই পেশিতে টান লাগে। বিশেষ করে ঘুম থেকে ওঠার সময়ে পায়ের পেশিতে সবচেয়ে টান ধরে। এর অন্যতম কারণ হলো ডিহাইড্রেশন। ডাঃ রুদ্রজিৎ পাল আরও জানান,শরীরে তরল ও খনিজের ঘাটতি তৈরি হলে পেশিতে টান ধরে। শরীরে তরলের পরিমাণ কমে গেলে অঙ্গ-প্রত্যঙ্গগুলো ঠিকমতো কাজ করতে পারে না। তখন পেশির সঙ্কোচন এবং তা প্রসারিত হতে পারে না। এ ছাড়া ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো বিভিন্ন খনিজের ঘাটতি হলেও পেশিতে টান লাগে।


যাদের মধ্যে এই সমস্যা বেশি 

ডা. রুদ্রজিতের মতে, যারা সারাক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, অতিরিক্ত হাঁটাহাঁটি করেন, তদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। এ ছাড়া শরীরে ক্যালশিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি হলে এই সমস্যা দেখা দেয়। গর্ভাবস্থায় এই সমস্যা বেশি দেখা দেয়।


রাতেই বেশি পায়ে টান ধরার কারণ

বিশ্রামের সময় শরীরের নিম্ন অংশে রক্ত চলাচল কমে যায়। তখন ওই অংশের পেশিতে পর্যাপ্ত অক্সিজেন বা খনিজ পৌঁছায় না। এই কারণেই অনেক সময়ে মাঝরাতে বা ঘুম ভাঙার সময়ে পায়ের পেশিতে টান ধরে। এ ছাড়া ডিহাইড্রেশনও অন্যতম কারণ।


টান ধরলে কী করবেন?

চিকিৎসক রুদ্রজিৎ বলেন, সাময়িক আরাম পেতে টান ধরার সময়ে মালিশ করতে পারেন। এ ছাড়া আইস প্যাক দিতে পারেন। বরফ সেঁক দিলে ওই অঞ্চলের পেশি শিথিল হয়। তার মতে, যাদের নিয়মিত এই ধরনের সমস্যা হয়, তাদের শরীরে ভিটামিন ও খনিজের মাত্রা যাচাইয়ের জন্য কিছু রক্ত পরীক্ষা করা জরুরি। এ ছাড়া নিয়মিত ব্যায়াম করলেও পেশিতে টান ধরার সমস্যা এড়ানো সম্ভব। এর পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সুষম খাবার খেতে হবে। শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্টের সাহায্য নিতে পারেন।