চাঁপাইনবাবগঞ্জে উল্টো রথ টানার মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা| এ উপলক্ষে বিভিন্ন স্থানে উল্টো রথটান ছাড়াও পদাবলি কির্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, প্রার্থনা, আলোচনা সভা, ধর্মীয় ˆবদিক নৃত্য, ভাগবতকথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়| উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে| সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা| পরে জেলা শহরসহ বিভিন্ন স্থানে বর্ণিল সাজে সজ্জিত বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয় উত্তরবঙ্গ ˆবষ্ণব সংঘ, হরেকৃষ্ণ সংঘ, চরজোতপ্রতাপ শিবতলা শিবমন্দির শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা| এছাড়া, বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়| এসময় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়| ঢোল, কাঁসর, ঘন্টা শঙ্খ ও উলুধ্বনির মধ্যে সব বয়সের শত শত নারী-পুরুষ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশ নেন| এসময় উপস্থিত ছিলেন, হিন্দু সম্প্রদায় ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সদস্যরা| ভক্তরা কীর্তনসহ বিভিন্ন পূজা-অর্চনা করে| উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ৮ দিন ব্যাপী জগন্নাথদেবের রথযাত্রার সমাপ্তি ঘটে| গত ১৬ জুলাই রথ শোভাযাত্রা, রথের মেলাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শুরু হয়েছিল|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাসপাতালে ১৫৬১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবি, ভারতে ভেসে যাওয়া ১০ জনকে উদ্ধার বিএসএফের
Printed on: September 13, 2026
July 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
উল্টো যাত্রার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো রথযাত্রা
সর্বশেষ খবর
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
Sep 13, 2026
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
Sep 13, 2026