রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
July 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা বিষয়ক ২ দিনের প্রশিক্ষণের সমাপনী

Published: July 23, 2026 at 02:16 PM
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা বিষয়ক ২ দিনের প্রশিক্ষণের সমাপনী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা লুথারেন মিশন হাসপাতালের ট্রেনিং সেন্টারে শিশু সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে| দাতা সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশ-এর সহযোগিতায় ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভ্যুলেশন (এনএজিআর) বাস্তবায়িত ‘মাতৃভাষার মাধ্যমে বহুভাষা শিক্ষা কার্যক্রম’-এর আওতায় গতকাল এ প্রশিক্ষণ শুরু হয়| এতে প্রকল্পের আওতাধীন ২০টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন|


প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এমসিসি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার জেমস কিস্কু| প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন এনএজিআরের প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম এবং স্কুল সুপারভাইজার নেলসন হাঁসদা| ২ দিনব্যাপী প্রশিক্ষণে শিশু সুরক্ষা নীতিমালার বাস্তবায়ন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা, পেশাগত আচরণবিধি এবং শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা, নির্যাতন, শোষণ ও ঝুঁকি প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| এছাড়া ব্যবহারিক অনুশীলন, দলীয় আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষা পরিবেশ গড়ে তোলার দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়|


এনএজিআরের প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম জানান, সংস্থাটি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি উপজেলায় ২০টি সাঁওতালি ভাষার প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে| পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা, বাল্যবিয়ে ও মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে সামাজিক সচেতনতা, শিক্ষা এবং প্রাথমিক ¯^াস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে| তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক-শিক্ষিকাদের শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করবে এবং বিদ্যালয়ে শিশুদের জন্য নিরাপদ, ইতিবাচক ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|