রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
July 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিদুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

Published: July 21, 2026 at 12:10 PM
চাঁপাইনবাবগঞ্জে বিদুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

 

 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় বিদ্যুস্পৃষ্ট হয়ে একই পরিবারের জনসহ জনের মৃত্যু হয়েছে| চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ তথ্য জানান| মৃতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি তানোর উপজেলার কাইচামোহনপুর গ্রামের বাসিন্দা এরশাদ আলীর মেয়ে আশা এবং হাসিনা বেগমের নাতনি একই এলাকার লক্ষীপুর হাজিপাড়া গ্রামের বাবুর মেয়ে মিম| স্থানীয়রা জানান, বাড়ির ছাদে উঠার একটি লোহার মই বৃষ্টির পানিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়েছিল| আজ সকালে ওই মই দিয়ে ছাদে ওঠার সময় আশা খাতুন মিম বিদ্যুৎস্পৃষ্ট হন| তাদের বাঁচাতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন| ঘটনাস্থলেই তিনজন মারা যান| ওসি একরামুল হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেছে