সোমবার ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: July 20, 2026
July 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দায়িত্ব গ্রহণ

Published: July 19, 2026 at 02:23 PM
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দায়িত্ব গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক (২০২৬-২৮) নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে| আজ জেলা শহরের বিশ^রোড মোড় এলাকায় সংগঠনটির নিজ¯^ ভবনে এই শপথগ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়| অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রবিউল হক দোলন| অনুষ্ঠানে বক্তব্য দেন, সংগঠনটির সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ফিরোজ ও সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, নবনির্বাচিত কমিটির সভাপতি দানিউল হক ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু, সাধারণ সদস্য আজমল হক ও আইনজীবী ও আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ নিলয়সহ অন্যরা| এর আগে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান এই নির্বাচনের আপিল বোর্ডের প্রধান অ্যাডভোকেট মোহা. ইসাহাক| এসময় অন্যান্য নির্বাচন কমিশনারগণ উপস্থিত ছিলেন|

এবারের নির্বাচনে সভাপতি পদে মো. দানিউল হক, সাধারণ সম্পাদক পদে হামিদুর রহমান নান্নু, সিনিয়র সহসভাপতি পদে খাইরুল ইসলাম, সহসভাপতি পদে তাজিবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে শ্রী মনতোষ কুমার, সহ-সম্পাদক পদে রবিউল ইসলাম রবি| কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিম মিতা, দপ্তর সম্পাদক পদে নাসিরুজ্জামান নির্বাচিত হন| অন্যদিকে সদস্য পদে বিজয়ী হন আব্দুল ওদুদ, নজরুল ইসলাম, রফিুল ইসলাম সাবু, হারুন অর রশিদ, আনজার হোসেন, খাইরুল ইসলাম সোহেল, আশরুফুল হক পলাশ, আহাদ আলী, মাইনুল ইসলাম ও আলহাজ লোকমান আলী| প্রশাসক আনিসুর রহমানসহ দায়িত্ব পালনকারী নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রবিউল হক দোলনসহ বক্তারা সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন| আলোচনা শেষে প্রশাসকের নিকট থেকে নির্বাচিত কর্মকর্তা ও সদস্যরা তাদের দায়িত্বভার গ্রহণ করেন|