চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আমনুরা সড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রওনক হাসান ওরফে শিশির নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন| একই ঘটনায় আহত হয়েছেন তাজবি ইসলাম নামে অপর আরেহি| গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| নিহত শিশির চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা ফকিরপাড়া মহল্লার গোলাম রাব্বানীর ছেলে| অপর দিকে আহত তাজ শহরের নিউ ইসলামপুর ভেলুর মোড় এলাকার তৌহিদুল হকের ছেলে| স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঝিলিম ইউনিয়নের আতাহার বুলন্দপুর এলাকায় অটোরাইস মিলের সামনে মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের দুর্ঘটনা ঘটে| এতে ঘটনাস্থলেই নিহত হন শিশির| ঘটনার পর পুলিশ জনতার সহায়তায় ট্রাকটি আটক করেলও এর চালক পালিয়ে যায়| সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে| এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাসপাতালে ১৫৬১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবি, ভারতে ভেসে যাওয়া ১০ জনকে উদ্ধার বিএসএফের
Printed on: September 13, 2026
July 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহি নিহত
সর্বশেষ খবর
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
Sep 13, 2026
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
Sep 13, 2026