শনিবার ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 18, 2026
July 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

মহানন্দায় গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ ২৫ ঘন্টা পর উদ্ধার

Published: July 18, 2026 at 01:10 PM
মহানন্দায় গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ ২৫ ঘন্টা পর উদ্ধার


সদর উপজেলার মহারাজাপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া মহানন্দা নদীর মিশনতলা ঘাটে গতকাল দুপুর দেড়টার দিকে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ কিশোর হাসিবের মরদেহ প্রায় ২৫ ঘন্টা পর উদ্ধার হয়েছেআজ দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে মহানন্দা নদীর কালিনগর পিরানটুলির ঘাট এলাকায় ওই কিশোরের মরদেহ ভেসে উঠলে পরিবারের সদস্য স্থানীয়রা মরদেহ উদ্ধার শনাক্ত করে| পুলিশ ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে| হাসিব সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট চকটোলা গ্রামের আব্দুল বাশিরের ছেলে| চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, ঘটনার পর রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী গতকাল বিকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে| কিন্তু প্রচন্ড শ্রোতে তাঁরা মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত নৌ-পুলিশর উপপরিদর্শক(এসআই) জীবন চন্দ্র রায় বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে  আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে| ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে|