বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 16, 2026
July 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের নিষ্পত্তি ক্ষতিপূরণ আদায় দেড় কোটি টাকা

Published: July 16, 2026 at 02:32 PM
চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের নিষ্পত্তি ক্ষতিপূরণ আদায় দেড় কোটি টাকা

  

চাঁপাইনবাবগঞ্জে অসহায় দরিদ্র বিচারপ্রার্থীদের আইনগত সহকায়তা দিয়ে আসছে জেলা লিগ্যাল এইড অফিস| তারই ধারাবাকিতায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে বিকল্প পদ্ধতিতে দেড় হাজার বিরোধ নিষ্পত্তি করা হয়েছে| এছাড়াও ক্ষতিপূরণ পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের কাছে দেয়া হয়েছে দেড় কোটি টাকা| গত মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষে মোট হাজার ৮০০টি আবেদন দাখিল করা হয়|

চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবু সাঈদ জানান, গত মাসে নিয়মিত আদালতে দায়েরকৃত মোট ২৫০টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে হাজার ৪০০ জন বিচারপ্রার্থীকে| একই সময়ে জেলা লিগ্যাল অফিসের আইনগত সহায়তা সেবা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ১৯টি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে| এছাড়া সরেজমিনে নালিশী জমি পরিদর্শনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে অসংখ্য বিরোধ|

তিনি আরো বলেন, বিগত ২০২৪ সালে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হয়েছিল ২০৬টি এবং আবেদন দাখিল হয়েছিল ২৩৯টি|

মো. আবু সাঈদ আরো জানান, বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিস সারাদেশের ৬৪টি জেলার মধ্যে মামলা নিষ্পত্তি আবেদন দাখিলের দিক থেকে ৫ম স্থানে অবস্থান করছে| সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে|

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে লিগ্যাল এইড অফিসার হিসেবে যোগ দেন মো. আবু সাঈদ| তার যোগদানের পর থেকে সরেজমিনে নালিশী জমি পরিদর্শন করা হয় এবং বিরোধ নিষ্পত্তি তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেতে থাকে| বছর বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বেড়ে দাঁড়ায় ৮শতে এবং হাজারটি আবেদন দাখিল হয়|