বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 16, 2026
July 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা

Published: July 16, 2026 at 02:10 PM
চাঁপাইনবাবগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা

 

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবল¤^ীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আনন্দ শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে| এছাড়া রথযাত্রা উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা| আজ বিকালে  রথযাত্রা উপলক্ষে শহর কেন্দ্রে হুজরাপুর উত্তরবঙ্গ ˆবষ্ণব সংঘ ওয়ালটন মোড়ের ঠাকুর বাড়ির হরে কৃষ্ণ সংঘ রথ টেনে শোভাযাত্রা আয়োজন করে| জেলার প্রধান দুটি শোভাযাত্রায় যোগ দেন শত শত বিভিন্ন বয়সী নারী পুরুষ| শোভাযাত্রা দুটি বড় ইন্দারা মোড়ে পৌঁছুলে চারিদিক লোকারণ্যে পরিনত হয়| পরে শোভাযাত্রা দুটি শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে|

সময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, কমিটির সদর উপজেলা ষভাপতি ¯^পন ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পদক দিলীপ রায়, হিন্দু সম্প্রদায়ের নেতা রানা প্রতাপসহ অন্যরা| এদিকে শহর কেন্দ্রের পৌরসভা পার্কে প্রতিবছরের ন্যয় বছরও বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা| মেলায় বিভিন্ন স্টলে রয়েছে লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র, কসমেটিকস, খেলনা এবং ঐতিহ্যবাহী মিষ্টি, পাঁপড় সহ  বিভিন্ন খাবার দোকান|

জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, উৎসাহ-উদ্দীপন্নার মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে| হিন্দু ধমাবল¤^ীরা সড়কে নেমে রথ টেনে উৎসবে যোগ দেন| তিনি বলেন, জেলার পাঁচ উপজেলায় ২০টি রথযাত্রা  অনুষ্ঠিত হয়েছে| এর মধ্যে সদরন উপজেলায় ৯টি রথ  নামানো হয়| সদর উপজেলার বারঘরিয়ার বাইশ পুতুল, শিবতলা মোড়, হরিজন কলোনি, নামোশংকরবাটি ঘোষ পাড়া ইত্যাদি এলাকায় বিভিন্ন সংঘ মন্দির কমিটি রথযাত্রা আয়োজন করে| আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি|

এদিকে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় সংগঠনগুলো পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়| অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, জেলাব্যাপী রথযাত্রা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে|