চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রে অবস্থিত জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়| গত ১২ জুলাই প্রকাশিত ফলাফলে দেথা যায়, ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি লাভ করেছে| ফলাফল প্রকাশিত হবার পর বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা তো বটেই আনন্দে ভাসছেন প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরাও| বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক জানান, বিদ্যালয়ে ২০২৫ সালে দ&ইু শিফটের ৩টি শাখায় ১৪৫ জন শিক্ষার্থী ছিল| এর মধ্যে নিয়মানুযায়ী ৫৮ জন শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে| এর মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৫৩ জন| প্রকাশিত ফলাফলে দেথা যায় ৫৩ জনের মধ্যে ৫২ জনই বৃত্তি লাভ করেছে| এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪০ জন| সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২ জন| পরীক্ষায় অংশগ্রহণকারী মাত্র ১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে নি| তাঁর ফলের বিষয়টি চ্যালেঞ্জের সিদ্ধান্ত নেয়া হয়েছে| প্রধান শিক্ষক আরও বলেন, মডেল বিদ্যালয়ের ভাল ফলাফল করা নতুন কোন বিষয় নয়| ভারো পড়াশোনার জন্য বিদ্যালয়ের সূনাম রয়েছে| জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, জেরায় এবার প্রাথমিক বৃত্তির ফলাফল ভাল| তিনি বলেন জেলায় ৭০৬টি এবং সদর উপজেলায় ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে| এর মধ্যে মডেল বিদ্যালয় ২০২৫ সালে প্রাথমিকের বৃত্তিত্বে ভাল ফল করেছে| জেলায় এবার ৯৬৩ জন এবং সদর উপজেলায় ৩৩৬ জন বৃত্তি লাভ করেছে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাসপাতালে ১৫৬১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবি, ভারতে ভেসে যাওয়া ১০ জনকে উদ্ধার বিএসএফের
Printed on: September 13, 2026
July 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ মডেল বিদ্যালয়ের ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনেরই প্রাথমিকে বৃত্তি লাভ
সর্বশেষ খবর
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
Sep 13, 2026
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
Sep 13, 2026