মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা চাঁপাইনবাবগঞ্জ মডেল বিদ্যালয়ের ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনেরই প্রাথমিকে বৃত্তি লাভ চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ গোমস্তাপুরে বিভিন্ন সরকারি অফিস ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক বিশ্বকাপের ‘অন্যায় সিদ্ধান্ত’ নিয়ে ক্ষুব্ধ অমিতাভ, প্রশংসায় ভাসালেন তরুণ ফুটবলারদের ফ্রান্স-স্পেন মহারণ: পরিসংখ্যানে কে এগিয়ে, ইতিহাস কী বলছে? মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশি আটক আগামীতে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯০ ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
Printed on: July 14, 2026
July 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Published: July 14, 2026 at 11:54 AM
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ‘বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক আলোচনা ও করণীয় বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে সদর উপজেলার ইসলামিক ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা মো. আব্দুল ওদুদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি আবু হানিফ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহা. সাইদুর রহমান, আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক মোহা. হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং কর্মকর্তা মোহা. আখতার উজ্জামান, বালুগ্রাম আদর্শ কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, মানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম এবং জনপ্রতিনিধি ইয়াসমিন খাতুনসহ অন্যরা|  এছাড়াও সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, ¯^াস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন|


স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের সহযোগিতায় সভার আয়োজন করা হয়| 

গভায় মো. আব্দুল ওদুদ, উপজেলা কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ বলেন, ইসলাম শিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে| বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে| 


মোহা. সাইদুর রহমান, সভাপতি, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন বলেন, শিশুশ্রম বন্ধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে এবং শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে সবাইকে সহযোগিতা করতে হবে|  মোহা. হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক, আব্দুস সামাদ কলেজ বলেন, শিক্ষার আলোই শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে| তাই কোনো শিশুই যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে| মোহা. আখতার উজ্জামান, সহকারী মনিটরিং অফিসার, প্রাথমিক শিক্ষা অফিস বলেন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ করা এবং শিশুদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই শিশু সুরক্ষার অন্যতম শর্ত| 


জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, বালুগ্রাম আদর্শ কলেজ বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ| শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে|  আব্দুর রহিম, শিক্ষক, মানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বলেন, বিদ্যালয়ভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করলে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে| 


ইয়াসমিন খাতুন, জনপ্রতিনিধি, বাররসিয়া বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিশু সুরক্ষা কমিটিকে আরও কার্যকর করতে হবে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক উদ্যোগ বাড়াতে হবে| 


সভায় বক্তারা আরও বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ, ˆবষম্যহীন ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং অভিভাবকদের সমšি^তভাবে কাজ করতে হবে| পাশাপাশি বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়| অনুষ্ঠান শেষে শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমšি^ত কর্মপরিকল্পনা গ্রহণ এবং সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়| বক্তারা আরও বলেন, শিশুদের সব ধরনের টিকা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি| হাম-রুবেলাসহ অন্যান্য টিকা শিশুকে বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দেয়| একই সঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবল¤^নের আহ্বান জানান তারা| পাশাপাশি শিশুদের সু¯^াস্থ্য, নিরাপদ পরিবেশ ও অধিকার নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়|