সোমবার ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 13, 2026
July 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

মৃত শ্রমিকের পরিবার ও সন্তানদের সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন

Published: July 13, 2026 at 02:50 PM
মৃত শ্রমিকের পরিবার ও সন্তানদের সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে| এছাড়া শ্রমিকদের সন্তানদের বিয়ের জন্যও আর্থিক সহায়তা দেয়া হয়েছে| সবমিলিয়ে ১৫ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে| 


সোমবার দুপুরে জেলাশহরের স্বরূপনগরে শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ প্রদান করা হয়|

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি দানিউল হক, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, সংগঠনটির সহসভাপতি আমিনুল ইসলামসহ অন্যরা|


অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটির ১১ জন মৃত সদস্যের পরিবারকে ৭০ হাজার করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা দেয়া হয়| এছাড়াও ২৪ জন সদস্যের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার এবং ৫ জন ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ৮ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়|

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নিজ¯^ তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে জানান তারা|