সোমবার ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 13, 2026
July 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক তারেক রহমানের ছেলে তন্ময়

Published: July 13, 2026 at 12:39 PM
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক তারেক রহমানের ছেলে তন্ময়

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আমার দেশ চ্যানেল ওয়ান-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধির ছেলে তাহসিনুর রহমান তন্ময়| রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়| তাহসিনুর রহমান তন্ময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি (বেসরকারি) পায়| তাহসিনুর রহমান তন্ময় ˆদনিক আমার দেশ বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারেক রহমানের ছেলে| তার এই গৌরবময় সাফল্যে শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং তার পরিবার-পরিজন অত্যন্ত আনন্দিত গর্বিত| ছেলের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন সাংবাদিক তারেক রহমান| ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল কর্মময় জীবনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন| পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন| বিদ্যালয়ের শিক্ষকরা জানায়, তাহসিনুর রহমান তন্ময় শুরু থেকেই অত্যন্ত মেধাবী, বিনয়ী পরিশ্রমী শিক্ষার্থী| তার এই কৃতিত্ব বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভবিষ্যতে পড়াশোনায় আরও মনোযোগী প্রতিযোগিতামূলক হতে দারুণভাবে অনুপ্রাণিত করবে| শিক্ষকমণ্ডলী তার উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করেছেন| তন্ময় সকলের দোয়া প্রার্থী|