দৃঢ়
অঙ্গীকার, তরুণদের পথচলা; সুন্দর ভবিষ্যত গড়বো আমরাই - প্রতিপাদ্যে '৫ জিরো অর্জনে,
১০০ হিরো ময়দানে' শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ক্ষুধামুক্ত, শিশু শ্রমমুক্ত, অপুষ্টিমুক্ত, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ও প্লাস্টিকমুক্ত সমাজ
ড়ঠনের লক্ষ্যে, আজ সকালে সদর
উপজেলা কার্যালয়ের হলরুমে চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন| এসময় প্রকল্পের এডিপি ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা
দূর্যোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীমসহ অন্যান্যরা|
কর্মশালায়
জানানো হয়, "৫ জিরো" কর্মসূচির
লক্ষ্য হলো শূন্য ক্ষুধা, শূন্য শিশুশ্রম, শূন্য অপুষ্টি, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুশূন্য এবং শান্তিপূর্ণ সমাজ গঠন| এ লক্ষ্য বাস্তবায়নে
তরুণদের সম্পৃক্ত করে সামাজিক পরিবর্তনের নেতৃত্ব ˆতরি করাই কর্মসূচির মূল উদ্দেশ্য|
প্রধান
অতিথির বক্তব্যে ইউএনও মো. মারুফ আফজাল রাজন বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি| সমাজ
পরিবর্তনে তাদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত
করতে হবে| শিশুশ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি ও শিক্ষা থেকে
ঝরে পড়া রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং তরুণদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি|
সভাপতির
বক্তব্যে ম্যানুয়েল হাসদা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশু ও তরুণদের উন্নয়নে
দীর্ঘদিন ধরে কাজ করছে| "৫ জিরো" কর্মসূচির
মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কোনো শিশু ক্ষুধার্ত থাকবে না, শিশুশ্রমে জড়াবে না, অপুষ্টিতে ভুগবে না এবং শিক্ষা
থেকে ঝরে পড়বে না|
কর্মশালায়
এসএসবিসি (ঝঝইঈ) প্রকল্পের ভূমিকা, 'মাই লাইফ, মাই ভিশন' বিষয়ক দিকনির্দেশনা, যুব উন্নয়নে সরকারি বিভিন্ন সেবার সুযোগ, সমাজ উন্নয়নে যুবদের ভূমিকা, '৫ জিরো ক্যাম্পেইন'
বাস্তবায়নে করণীয় এবং যুবদের মতামত ও অঙ্গীকার নিয়ে
বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়| শেষে অংশগ্রহণকারী যুবদের নিয়ে "৫ জিরো ক্যাম্পেইন"
বাস্তবায়নের শপথ গ্রহণ করা হয়|
বক্তারা
বলেন, ক্ষুধামুক্ত, শিশুশ্রমমুক্ত, অপুষ্টিমুক্ত এবং শিক্ষা বঞ্চিত শিশুশূন্য সমাজ গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ| এ লক্ষ্য অর্জনে
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত
উদ্যোগের কোনো বিকল্প নেই|
ওয়ার্ল্ড
ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার
মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ - ঝঝইঈ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল ও লাভলী নাবনী
খাতুন - জুনিয়র প্রোগ্রাম অফিসার, চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ-তরুণী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের
প্রতিনিধিরা অংশগ্রহণ করেন|
উল্লেখ্য,
অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা, মতবিনিময় এবং শিশু অধিকার, পুষ্টি, শিক্ষা ও সামাজিক সচেতনতা
বৃদ্ধির বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়| পরে "৫ জিরো" বাস্তবায়নের
কমিটমেন্ট পেপার পাঠ এবং ২ জন যুবা
ও ২ জন শিশু
নিবাসের শিশুকে গেঞ্জি-ক্যাপ ও ছাতা প্রদান
করা হয়| সবশেষে চাঁপাইনবাবগঞ্জ শিশু নিবাসের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|