রবিবার ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 12, 2026
July 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

জেলা শহরে ৭ হাজার ইয়াবা জব্দ

Published: July 12, 2026 at 02:42 PM
জেলা শহরে ৭ হাজার ইয়াবা জব্দ


চাঁপাইনবাবগঞ্জ শহরে পুলিশ অভিযানে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। অভিযানে জব্দ হয়েছে একটি মোটরসাইকেল। তবে ইয়াবা পাচারকারি এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকবিরোধি বিশেষ অভিযান চলাকালে শহরের আরামবাগ এলাকার সড়কে পুলিশ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে এর ৩ আরোহি মাটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা ব্যাগ থেকে সড়কে ছিটিয়ে পড়া ৭ হাজার পিস হালকা কমলা ও লালচে রং এর ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করে। গতকাল দিবাগত রাত ১টার পর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। এ ঘটনায় আসামী গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।