রবিবার ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 12, 2026
July 12, 2026
জাতীয়
জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু

Published: July 12, 2026 at 10:36 AM
হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং চারজনের শরীরে হামের উপসর্গ ছিল। এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৯ জন। রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯০ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৫০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬০৫ জন। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৬৪ জন। নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৪ জন।