শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে ছাব্বিশের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। প্রিয় দলের বিদায়ে ব্রাজিলের নাগরিকদের যেমন হৃদয় ভেঙেছে, তেমনই আহত হয়েছেন বিশ্বের কোটি কোটি ভক্ত-অনুরাগী। এ বেদনার মাঝে চুমু খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ব্রাজিলের প্রেমিক যুগল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, চুমু খেয়ে রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সি প্রেমিক হেনাতো বায়মা গাইয়া ও ৩৩ বছর বয়সি প্রেমিকা নাইয়ারা হোবার্তা হিবেরো জি মারিনস। দুজনে মিলে মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করেন তারা। স্বল্প সময়ে সর্বাধিক চুম্বনের বিশ্বরেকর্ড গড়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন এই জুটি। পেশায় তারা দুজনই চিকিৎসক। করোনাভাইরাস মহামারির সময়ে তারা সম্মুখসারিতে কাজ করেছেন। প্রায় দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন এই যুগল। হেনাতো-নাইয়ারা যুগল জানান, তারা একসঙ্গে এই রেকর্ড গড়তে চেয়েছেন। কারণ তাদের বিশ্বাস, তারাই বিশ্বের সেরা প্রেমিক যুগল। এবারই প্রথম নয়, হেনাতো বায়মা গাইয়া এর আগেও একাধিক বিশ্বরেকর্ড গড়েছেন। এর মধ্যে রয়েছে সবচেয়ে কম সময়ে ১০টি বই সাজিয়ে, আবার ফেলে দেওয়ার রেকর্ড (৬.৬৮ সেকেন্ড) এবং পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি পা ঘোরানোর রেকর্ড (২১০.৬৬ ডিগ্রি)। নতুন এই সাফল্যের পর হেনাতো বায়মা গাইয়ার বিশ্বাস, তিনিই এখন সবচেয়ে বেশি বিশ্বরেকর্ডধারী ব্রাজিলিয়ান। তিনি চেয়েছিলেন, বিশ্বরেকর্ডের পাতায় তার নামের সঙ্গে প্রেমিকা নাইয়ারার নামও চিরস্থায়ীভাবে যুক্ত হোক। তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্টধারী হেনাতো বলেন, “বিজয়ী হতে ভীষণ ভালোবাসি। রেকর্ড গড়া আমার এক ধরনের নেশা। হেনাতো বায়মা গাইয়ার প্রিয় ফুটবল ক্লাব সাও জোসে ইসি। প্রিয় ক্লাবের জার্সি পরে দ্রুতগতিতে নাইয়ারার গালে একের পর এক চুমু দিতে দেখা যায়। আর নাইয়ারা হাসিমুখে সেই মুহূর্ত উপভোগ করেন। গিনেসে রেকর্ড গড়া এই প্রেমিক যুগলের নতুন লক্ষ্য এক মিনিটে সর্বাধিক চুম্বনের রেকর্ড গড়া। বর্তমানে এই রেকর্ডটি জাপানের চেরি ইয়োশিটেক এবং কুমিকো শিরাতোরির দখলে। তারা এক মিনিটে ২৭৭টি চুম্বন করে এই কীর্তি গড়েছেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 12, 2026
লাইফস্টাইল
চুমু খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ব্রাজিলের প্রেমিক যুগল
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026