দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে| একই সময়ে নতুন করে ৭৮৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে| আজ বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ সকাল ৮টা পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি| এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে ও ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে| এ সময়ে মোট ১৩ হাজার ৪১০ শিশুর হাম শনাক্ত হয়েছে|