টানা কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এই অবস্থায় নতুন করে বন্যার ঝুঁকিতে রয়েছে আরো ১০ জেলা। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদী অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় এবং উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। তবে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলোয় বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলোয় বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যাকবলিত রয়েছে। এছাড়া ফেনী, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।
শিরোনাম
সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড
এমবাপেদের অভিনন্দন জানিয়ে অঁরির বার্তা ‘শেষ পর্যন্ত যেতে হবে’
বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
সান্ত্বনার ম্যাচে ৭ উইকেটের জয় বাংলাদেশ
বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১,১৭১ বার আফটারশক অনুভূত
বাবার হত্যার প্রতিশোধ শিগগিরই নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে কাকে ফেবারিট মানছে ‘সুপারকম্পিউটার’
গোমস্তাপুরে এক মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড
শিবগঞ্জে চক্ষু হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন
সর্বশেষ খবর
সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড
Jul 11, 2026
বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Jul 11, 2026
সান্ত্বনার ম্যাচে ৭ উইকেটের জয় বাংলাদেশ
Jul 11, 2026