রবিবার ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 12, 2026
July 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

Published: July 11, 2026 at 01:23 PM
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

 

সদর উপজেলায় বেপরোয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় ফজলুর রহমান নামে একজন কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে| তিনি রানীহাটী নয়ালাভাঙ্গা এলাকার মৃত গুদোড় মন্ডলের ছেলে| তিনি শিবগঞ্জ বাজারে কাঁচামালের ব্যবসা করতেন| স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে বাড়ির কাছে হেঁটে সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল ফজলুরকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে আহত হন| পরিবারের সদস্য স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন| ঘটনার পরপরই মোটরসাইকেলটি পালিয়ে যায়| সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে| ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি|