রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
April 21, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

যখন তখন ঘুমের ওষুধ নয়

Published: April 21, 2026 at 06:08 PM
যখন তখন ঘুমের ওষুধ নয়

সাধারণত এনেস্থেসিয়া এবং নিদ্রাহীনতায় ঘুমের ওষুধ ব্যবহার করা হয়| তবে অপ্রয়োজনে ও বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত ঘুমের ওষুধের ব্যবহার ক্ষতিকর| 

ঘুমের ওষুধের ক্ষতিকর প্রভাবসমূহ:

ল¤^া সময় ধরে নিয়মিত ঘুমের ওষুধ ব্যবহার করলে ঘুমের ওষুধের প্রতি আসক্তি ˆতরি হয়| পরে সময়মতো ঘুমের ওষুধ গ্রহণ না করলে বা গ্রহণ না করতে চাইলে উইথড্রোয়াল সিমটোম দেখা যায়| এ কারণে অস্থিরতা এবং অনিদ্রা রোগ থেকে খিঁচুনি ও মৃত্যু পর্যন&ত্ম হতে পারে| 

অ্যালকোহল বা মদে আসক্ত ব্যক্তিরা নিয়মবহির্ভূতভাবে ঘুমের ওষুধ সেবন করলে আকস্মিক মৃত্যু ঘটতে পারে| 

ঘুমের ওষুধের ক্ষেত্রে এমনটিও পরিলক্ষিত হয়েছে যে যেই রোগ কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে, তা ওষুধ খাবার পর আরও বেড়ে গেছে| চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাটিকে বলা হয় 'প্যারাডক্সিক্যাল রিঅ্যাকশন'| 

অনেক ঘুমের ওষুধ নিয়মবহির্ভূতভাবে দীর্ঘদিন যাবৎ অত্যধিক ব্যবহার করলে স্মৃতিবিলোপ ঘটতে পারে| 

ল¤^া সময় ধরে ঘুমের ওষুধ ব্যবহার করলে একসময় ঐ একই ডোজ আর একই কার্যক্ষমতা দেখাতে পারে না| তখন ওষুধের কাঙ্ক্ষিত কার্যক্ষমতা পেতে হলে ডোজ বৃদ্ধি করতে হয়| চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই বিষয়টিকে বলা হয় 'ড্রাগ টলারেন্স'| ঘুমের ওষুধের ডোজ বা মাত্রা ইচ্ছামতো বাড়ালে মৃত্যু পর্যন&ত্ম হতে পারে| 

রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে পরের দিন ঘুমঘুম ভাব থেকে যায়| এ সমস্যাটি গাড়িচালক ও সম্পর্কিত পেশাজীবীদের ক্ষেত্রে বিপজ্জনক| 

ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে (বিশেষত আধা-চেতনার ক্ষেত্রে) অনেকের মধ্যে অ¯^াভাবিক নড়াচড়া, আচরণ, আবেগ, উপলব্ধি ও ¯^প্ন পরিলক্ষিত হয়| হয়তো ঘুম থেকে জেগে রোগী এসব মনে করতে পারবেন না| চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই বিষয়টিকে বলা হয় 'প্যারাসোমনিয়া'| 

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ঘুমবিষয়ক গবেষক শন ইউংস্টেইট মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর কাছে দাবি করেন 'ঘুমের ওষুধ খুবই ক্ষতিকর| ইহা ˆদনিক এক প্যাকেট সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর'| 

নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ঘুমের ওষুধ খুবই প্রয়োজনীয় একটি চিকিৎসা পদ্ধতি| নিবন্ধিত বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ ক্রয়, বিক্রয় ও সেবন করা ঝুঁকিপূর্ণ|