বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নিখুঁত হওয়ার প্রচেষ্টা যেভাবে মানসিক চাপ তৈরি করে চাঁপাইনবাবগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় যুবতীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ড্র হলেই নকআউটে আইভরি কোস্ট, জয় ছাড়া পথ নেই কুরাসাওয়ের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮ মঞ্চে হাঁটতেই কষ্ট, তবু হাসিমুখে পদ্মভূষণ নিলেন আলকা ইয়াগনিক গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা মুসলিম খেলোয়াড়দের জন্য পুরস্কার মঞ্চে পরিবর্তন আনল ফিফা
Printed on: June 25, 2026
June 25, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ মেক্সিকো কোচ

Published: June 25, 2026 at 10:50 AM
দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ মেক্সিকো কোচ

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই জয়ের মাধ্যমে শতভাগ জয় নিয়ে গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় স্বাগতিক দলটি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত আসরে মেক্সিকোই প্রথম দল হিসেবে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নেয়। এর মাধ্যমে ১৯৯০ সালের পর প্রথমবার কোনো স্বাগতিক দল গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে এগিয়ে যাওয়ার নজিরও গড়ে তারা। ম্যাচের ৫৫তম মিনিটে মাতেও চাভেজ গোল করে ম্যাচের গতিপথ বদলে দেন। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান কিনোনেস। শেষ মুহূর্তে আলভারো ফিদালগোর গোল মেক্সিকোর জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন কোচ হাভিয়ের আগিরে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন তিনি। আগিরে বলেন, 'প্রথম ২০ মিনিট আমাদের ভালো লাগেনি। তবে এরপর আমরা নিজেদের গুছিয়ে নেই এবং ম্যাচে ফিরে আসি। সেই জায়গাতেই দলের মানসিক শক্তির আসল রূপ দেখা গেছে।' অভিজ্ঞ এই কোচ এর আগে ২০০২ ও ২০১০ বিশ্বকাপেও মেক্সিকোর দায়িত্বে ছিলেন। ৬৭ বছর বয়সী এই কোচ জানান, দল ভালো খেললেও এখনো উন্নতির জায়গা রয়েছে। তিনি বলেন,'সবসময়ই কিছু না কিছু জায়গায় উন্নতির সুযোগ থাকে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়।' আগিরের মতে, এই দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ইতিবাচক মনোভাব। লক্ষ্য এখন কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে আরও সামনে এগিয়ে যাওয়া।