বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 25, 2026
June 25, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ

Published: June 25, 2026 at 08:08 AM
একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ

বিশ্বের তিনটি দেশে একই দিনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় এ ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে| তবে বিশেষজ্ঞরা বলছেন, জাপান, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংঘটিত ভূমিকম্পগুলোর মধ্যে কোনো ধরনের সরাসরি যোগসূত্র নেই| জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পাশাপাশি ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে| একই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়| পৃথক অঞ্চলে ¯^ল্প সময়ের ব্যবধানে এমন শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় কৌতূহল ˆতরি হলেও বিশেষজ্ঞরা এটিকে ¯^াভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন| আজ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্সের বক্তব্য তুলে ধরা হয়| তিনি বলেন, এসব ভূমিকম্প পৃথক ফল্ট ব্যবস্থা ও প্লেট সীমানায় সংঘটিত হয়েছে| ফলে একটি ভূমিকম্পের কারণে অন্যটি ঘটেছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই| ড. জোন্সের ভাষ্য, হাজার হাজার মাইল দূরে সংঘটিত বড় ভূমিকম্প সাধারণত বিশ্বের অন্য কোনো অঞ্চলে আরেকটি বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায় না| তাঁর মতে, ঘটনাগুলোর সময়কাল মিলে গেলেও স্থান ও ভূতাত্ত্বিক ˆবশিষ্ট্য একেবারেই ভিন্ন| তিনি আরও বলেন, প্রতিটি ভূমিকম্পই সক্রিয় প্লেট সীমানা বরাবর সংঘটিত হয়েছে, যেখানে কয়েক দশক থেকে শতাব্দীব্যাপী ভূতাত্ত্বিক চাপ সঞ্চিত হচ্ছিল| এসব অঞ্চলে বড় ভূমিকম্প হওয়া প্রাকৃতিক চক্রেরই একটি প্রত্যাশিত অংশ| তবে ঠিক কখন এমন ভূমিকম্প ঘটবে, তা নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়|


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৪ মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে| এর কিছুক্ষণের মধ্যেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী একটি ভূমিকম্প সংঘটিত হয়| সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এসব ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে| মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে| তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ|