মঙ্গলবার ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রাবেয়া বালিকা চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফাুরক হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ সমাপ্ত ‘অবসর’ জীবনের শেষ নয়, নতুন শুরু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৫ মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ বানসালির ছবির সেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি অ্যানিমেটেড সিনেমা ‌‘নট অ্যালোন’-এ জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা
Printed on: June 23, 2026
June 23, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায় নিল জর্ডান

Published: June 23, 2026 at 10:11 AM
বিশ্বকাপ থেকে বিদায় নিল জর্ডান

বিশ্বকাপে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো জর্ডানকে। আলজেরিয়ার বিপক্ষে ২–১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল তারা। অন্যদিকে এই জয়ে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া।সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল আলজেরিয়ার। তবে রক্ষণাত্মক কৌশলে জর্ডান প্রথমার্ধেই চমক দেখায়। ৩৬তম মিনিটে নিজার আল রাশদান দারুণ এক বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন।গোল খাওয়ার পরও আলজেরিয়া আক্রমণ বাড়িয়ে দেয়। একের পর এক চাপ তৈরি করে তারা ম্যাচে ফিরে আসার চেষ্টা চালায়। দ্বিতীয়ার্ধে রিয়াদ মাহরেজের কর্নার থেকে নধির বেনবুয়ালি মাথা ছুঁইয়ে গোল করে সমতা ফেরান। সমতা ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলজেরিয়া। ৮২তম মিনিটে আমিন গুইরি একটি বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন, যা শেষ পর্যন্ত জর্ডানের স্বপ্ন ভেঙে দেয়। এর আগে ম্যাচের শুরুতে জর্ডানও সুযোগ তৈরি করেছিল। তবে আলজেরিয়ার আক্রমণভাগ ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। মাহরেজ কয়েকটি সুযোগ তৈরি করলেও জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলার দৃঢ়তায় শুরুতে এগিয়ে যেতে পারেনি আলজেরিয়া। শেষ পর্যন্ত দুইবার আঘাত হেনে জয় তুলে নেয় আলজেরিয়া, আর বিদায় নেয় জর্ডান। হতাশার মধ্য দিয়েই শেষ হলো তাদের প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা।