লেবাননের ভূখণ্ড ও জনগণকে রক্ষা করার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের চলমান হামলার জবাবে তারা এই অবস্থান নিয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী। শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসলামিক রেজিস্ট্যান্স যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক থাকবে। আমাদের যোদ্ধারা তাদের ভূমি ও জনগণকে রক্ষা করবে। তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে দাবি করে, প্রতিপক্ষ কোনোভাবেই কোনো চুক্তি মানছে না এবং বরং হামলা অব্যাহত রেখেছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি সেনারা প্রয়োজন যতদিন হবে ততদিন লেবাননে অবস্থান করবে এবং হিজবুল্লাহকে ভারী মূল্য দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের পর লেবাননে হামলা বন্ধের কথা বলা হলেও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও অবকাঠামোর ওপর হামলা চালিয়ে যাবে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ
না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী
৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন !
রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব
ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
২০ দিনের রেশম চাষে লাখ টাকার স্বপ্ন সমরুদ্দিনের
রুপির বিপরীতে শক্তিশালী টাকা সবচেয়ে বেশি লাভবান কারা?
মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
জুমকে টেক্কা দিতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
Printed on: June 19, 2026
June 19, 2026
আন্তর্জাতিক
ইসরায়েলি হামলার জবাবে লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ
Jun 19, 2026
না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী
Jun 19, 2026
রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব
Jun 19, 2026