যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান বাতিল হলেও, সুইজারল্যান্ডে ইরানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মহাপরিচালক। আজ শুক্রবার (১৯ জুন) ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানি প্রতিনিধিদলের সঙ্গে জেনেভায় বৈঠক করবে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল । ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার অংশ হিসেবে সম্পাদিত সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এর আগে রাফায়েল গ্রোসি জানিয়েছিলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় আইএইএ-ও অংশ নেবে । গ্রোসি বলেন, আমরা বিশ্বাস করি যে আইএইএ-এর অপরিহার্য ভূমিকা স্বীকৃত হওয়া প্রয়োজন। এখন আমাদের জন্য সময় এসেছে আমাদের মার্কিন ও ইরানি সহকর্মীদের সঙ্গে বসে প্রয়োজনীয় পদক্ষেপগুলো প্রণয়ন করার। তবে, এরই মধ্যে একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় জেনেভা সফরের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছিল ইরানি প্রতিনিধিদল। বৈঠকের এজেন্ডা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, ইরানের পারমাণবিক উপকরণ দেশের বাইরে পাঠানো হবে না। তবে, আন্তর্জাতিক তদারকির আওতায় ইউরেনিয়াম ডিলিউশন (নিম্ন মাত্রায় সমৃদ্ধকরণ) করার বিকল্প পথ খোলা রয়েছে । তিনি আরও স্পষ্ট করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় নয় ।প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দফার ভিত্তিতে একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছে, যা ডিজিটালভাবে স্বাক্ষরিত হয়েছে। এই স্মারক অনুযায়ী, দুই পক্ষ ৬০ দিনের জন্য আলোচনা করবে এবং ইরানের ওপর হামলা বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে । লেবাননের যুদ্ধ বিরতির বিষয়টিও এই সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ ।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ
না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী
৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন !
রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব
ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
২০ দিনের রেশম চাষে লাখ টাকার স্বপ্ন সমরুদ্দিনের
রুপির বিপরীতে শক্তিশালী টাকা সবচেয়ে বেশি লাভবান কারা?
মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
জুমকে টেক্কা দিতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
Printed on: June 19, 2026
June 19, 2026
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে জেনেভায় বৈঠক করবে আইএইএ মহাপরিচালক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ
Jun 19, 2026
না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী
Jun 19, 2026
রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব
Jun 19, 2026