শুক্রবার ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 19, 2026
June 19, 2026
নওগাঁ
নওগাঁ

মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Published: June 19, 2026 at 12:15 PM
মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুর উপজেলার কদমতলী মোড় এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল (১৮ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. শরিফুল ইসলাম (৩০), মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, ভুক্তভোগী একজন মানসিক প্রতিবন্ধী নারী। তার অভিযোগের ভিত্তিতে ১৮ জুন নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। 


মামলার পরপরই র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-৩ এর একটি দল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। মামলা রুজুর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই তাকে মহাদেবপুরের কদমতলী মোড় এলাকা থেকে আটক করা হয়।


র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।