দীর্ঘদিনের
উত্তেজনা ও সংঘাতের পর
যুক্তরাষ্ট্র ও ইরান একটি
শান্তিচুক্তিতে পৌঁছেছে। উভয় পক্ষ যুদ্ধ বন্ধের এই চুক্তি নিশ্চিত
করার পরপরই বিশ্ববাজারে এর ইতিবাচক প্রভাব
পড়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও এক ধাক্কায় অনেকটাই
কমে এসেছে। আল-জাজিরার খবরে
বলা হয়, আজ সকালে লেনদেনের
শুরুতেই জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ এক লাফে ৫
দশমিক ৫ শতাংশ বেড়েছে।
এছাড়া দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৫ দশমিক ৭
শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স ২ দশমিক ৭
শতাংশ পর্যন্ত বেড়েছে। অস্ট্রেলিয়ার প্রধান সূচকও প্রায় ১ দশমিক ৫
শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। এদিকে, বিশ্বব্যাপী তেলের দামের প্রধান মানদ- ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ দশমিক ৫
শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৪০
ডলারের নিচে নেমে এসেছে।