সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 15, 2026
June 13, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

Published: June 13, 2026 at 11:36 AM
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

ভারতের পরবর্তী সেনাবাহিনী প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন বিকেল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।একই দিনে বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসর গ্রহণ করবেন। প্রতিবেদনে জানা যায়, লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), খাদকওয়াসলার সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে তিনি আর্মার্ড কর্পসে কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারতের সেনাবাহিনীর আধুনিকায়নে অবদানের জন্য ব্যাপকভাবে পরিচিত ধীরজ শেঠ। আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার সঙ্গে সামরিক কার্যক্রমের সমন্বয় সাধনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কর্মজীবনে ধীরজ শেঠ একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।