রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 14, 2026
June 14, 2026
বিনোদন
বিনোদন

মরক্কোর ফুটবল তারকার প্রেমে পড়েছেন নোরা!

Published: June 14, 2026 at 12:41 PM
মরক্কোর ফুটবল তারকার প্রেমে পড়েছেন নোরা!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি বরাবরই আলোচনায় থাকেন তার নাচ, গ্ল্যামার এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণের কারণে। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে পারফর্ম করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার তার ক্যারিয়ার নয়, ব্যক্তিগত জীবনকে ঘিরেই নতুন আলোচনা শুরু হয়েছে।

গুঞ্জন উঠেছে, মরক্কো জাতীয় ফুটবল দলের তারকা এবং ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই-এর ডিফেন্ডার আশরাফ হাকিমি-এর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও ভক্তদের কৌতূহল থেকেই এই জল্পনার জন্ম।

মূলত ২০২৫ সালে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনস ২০২৫ চলাকালে প্রথমবার তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। সে সময় একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা। এরপর বিনোদনভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্ম দাবি করে, তিনি নাকি এক ‘বিশেষ ফুটবলারের’ জন্যই মাঠে গিয়েছিলেন—যেখানে পরে নাম উঠে আসে আশরাফ হাকিমির।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ঘটনাও আলোচনায় আসে। ভক্তদের দাবি, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন আরও জোরালো হতে শুরু করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ব্রাজিল ও মরক্কোর ম্যাচেও সরাসরি উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। পুরো ম্যাচজুড়ে মরক্কো দলকে সমর্থন জানিয়ে একাধিক ভিডিও ও রিলস নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

ম্যাচ শুরুর আগে মরক্কো দলের খেলোয়াড়দের নিয়ে একটি ভিডিও পোস্ট করে নোরা লেখেন, “আমাদের খেলোয়াড়রা এখানে।” পরে মরক্কোর গোল উদযাপন করেও ভিডিও শেয়ার করেন তিনি। অন্যদিকে ব্রাজিল গোল করলে ভিনিসিয়ুস জুনিয়রের গোলের ভিডিও পোস্ট করে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, “না।”

তবে এতসব আলোচনা-গুঞ্জনের মধ্যেও নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—কেউই এখনো প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি একসঙ্গে তোলা কোনো ছবি, যৌথ উপস্থিতি বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি, যা এই দাবিকে নিশ্চিত করতে পারে।