বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৫২ জনের শরীরে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৩২৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪১ জন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এখন পর্যন্ত পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৬০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯২ জন।
শিরোনাম
শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের হার, হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন
শিবগঞ্জে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যকে বহিষ্কারের নির্দেশ
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৫ ডেঙ্গু রোগী
হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু
ব্রাজিলের হোঁচট, মরক্কোর ইতিহাস
মরক্কোর ফুটবল তারকার প্রেমে পড়েছেন নোরা!
দীর্ঘ বিরতির পর নতুন গানে ঝড় তুলতে আসছে বিটিএস
সুরভি জ্যোতি এবং সুমিত সুরি প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন
তেহরানে কাতারের প্রতিনিধি দল, ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির সম্ভাবনা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন
Jun 14, 2026
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৫ ডেঙ্গু রোগী
Jun 14, 2026
ব্রাজিলের হোঁচট, মরক্কোর ইতিহাস
Jun 14, 2026