সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্টদাতাদের নজরদারিতে দিল্লি পুলিশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ও অনুদান বাড়াল সরকার, কার্যকর ১ জুলাই থেকে রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য ইসির চিঠি হৃদয়-সাকিবের নৈপুণ্যে জাফনা কিংসের বড় জয় অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চমক জাকের ও মুশফিক হাসান
Printed on: July 27, 2026
June 09, 2026
বিনোদন
বিনোদন

মস্তিষ্কে টিউমার: দুটো সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি?

Published: June 09, 2026 at 12:18 PM
মস্তিষ্কে টিউমার: দুটো সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি?

কয়েক মাস ধরে অসুস্থতার সঙ্গে লড়ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর প্রথমে ঢাকায়, অতঃপর ভারতের চেন্নাইতে দুটি অস্ত্রোপচার করা হয় তার মস্তিষ্কে। এখনো চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। কিন্তু কেমন আছেন তানিয়া? চিকিৎসাকালীন চুপচাপ রয়েছেন তিনি। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ল। এ নিয়ে সতীর্থ ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন। তবে তানিয়া জানালেন, তিনি ঠিকঠাক আছেন। নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন। একটি গণমাধ্যমকে তানিয়া বলেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাসাতেই রয়েছি। পুরোপুরি বিশ্রামে।’ একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তানিয়া। জানালেন, নিয়মিত তার কাছে গিয়ে চেকআপ করান, নিয়ম-কানুন মেনে চলেন। তানিয়ার মস্তিষ্কে আরো একটি সার্জারি করাতে হবে। তবে সেটার জন্য আরও কিছুটা সময় দরকার। অভিনেত্রী জানান, ২০ জুন তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। সেগুলোর পর তৃতীয় সার্জারির বিষয়ে জানাতে পারবেন চিকিৎসক। আপাতত বাসায় থেকে পূর্ণাঙ্গ বিশ্রাম নিচ্ছেন এ অভিনেত্রী। প্রসঙ্গত, ৯ মার্চ চেন্নাইতে গিয়েছিলেন তানিয়া। মাস খানেক সেখানে চিকিৎসাধীন থাকার পর এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তিনি। এই লম্বা সময়ে নতুন কোনো কাজে অংশ নিতে পারেননি। তবে পুরনো কিছু নাটক এই ঈদে প্রচারিত হয়েছে। সুস্থ হওয়ার পর পুনরায় অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।